মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর চিলগাছা বটতলা ক্লাব এবং আবু হেনা মোস্তফা কামাল কাজল মেমোরিয়াল ব্লাড ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বিনামূ্ল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও হতদরিদ্রের মাঝে গাভী বিতরণ। স্বেচ্ছায় রক্তদান, মানবতার জয় গান, মহৎ কাজ রক্ত দান মুমূর্ষ রোগীর জীবন বাঁচান এই শ্লোগান সামনে রেখে শনিবার সকল ৯ ঘটিকায় রক্তের গ্রুপ নির্ণয় ও হতদরিদ্রের মাঝে গাভী বিতরণ কর্মসূচি উদ্ভাধন করেন।আব্দুল বারী মন্ডল এর সভাপতিত্বে তারিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাসরিন ইসলাম তালুকদার, আবু হেনা মোস্তফা কামাল কাজল মেমোরিয়াল ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মুঞ্জুর মোর্শেদ সজল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হায়দার আলী মাস্টার, আব্দুল রউফ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, আব্দুস ছাত্তার প্রা:, মুকুল হোসেন প্রা:, আমিনুল ইসলাম, রাশেদুর হাসান মামুন, নিবির তালুকদার, বিপ্লব সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বটতলা ক্লাবের এডমিন মোঃ আমিনুল ইসলাম তিনি জানান, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এলাকার সবার রক্তের গ্রুপ নির্ণয় করে রেজিস্টারে রেখে মুমূর্ষ রুগীকে যথা সময়ে বিনা মূল্যে রক্ত পৌছে দেওয়া। তারা আরো জানান, চিলগাছা গ্রামের মোঃ আফাজ উদ্দিন এর ছেলে বাকপ্রতিবন্ধি মোঃ আব্দুল মোমিন এর গত ৩০শে আগষ্ট ২০২০ইং তাহার ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে যায়। তাই বটতলা ক্লাবের সার্বিক সহযোগিতায় তাকে একটি গাভি দেওয়া হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
