মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যুরো
নওগাঁর আত্রাইয়ে বিএনপির মনোনিত প্রার্থীর মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আত্রাই উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের পাশে রেজুর মিল চত্বরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই বিএনপির আহবায়ক কমিটির সভাপতি আলহাজ্ব আঃ জলিল চকলেট এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, আব্দুল মান্নান সরদার, তসলিম উদ্দিন ,আব্দুল হাকিম, রেজাউল নবী তালুকদার, এসএম ফারুক বখত, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা এমদাদুল হক পিন্টু, সাইফুল ইসলাম, রায়হান কবির রতন প্রমুখ। এছাড়া যুবদল শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপির নেতানেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা আগামী ১৭ অক্টোবর উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু’র পক্ষে নেতাকর্মীদের ঐকোবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় করার আহবান জানানো হয়।
