হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজারে র‍্যাব ৯ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার আহমেদ নুমান জাকি নেতৃত্বে একদল র‍্যাব অভিযান পরিচালনা করেন।অভিযানের বিষয়টি নিশ্চিত করে কমান্ডার আহমেদ নুমান জাকি বলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।


উপজেলার ইনাতগঞ্জ বাজারের ফজর উদ্দিনের পুত্র মোঃ নাসিম আহমেদ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধ পলিথিন পাওয়ার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা এবং ৫ লক্ষ টাকার পলিথিন জব্দ করা হয়।জরিমানার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ