তুহিন রানা (আব্রাহাম) খুলনা প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৫:৩০ মিনিট-এ খালিশপুর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের নিয়মিত মহড়ার অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ড এ মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার কারন হলো জনসচেতনতা সৃষ্টি।
এমহড়ায় ফায়ার সার্ভিস কর্মীরা সকলকে দেখান কীভাবে ছোট খাট কিছু কৌশল অবলম্বনের মাধ্যেমে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায় ও উদ্ধার কাজে সহয়তার জন্য জরুরী কিছু কর্মশালাও অনুষ্ঠিত হয় এ মহড়ায়।
এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানার অন্তর্গত ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব আঃ ছাত্তার লিটন, ০৮ নং ওয়ার্ড (কেসিসি)এর সম্মানিত কাউন্সিলর জনার ডালিম হওলাদার, খালিশপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওসমান গনি সহ আরো অনেকে।
এমহড়ার মাধ্যেমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয়েছে।
