সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যানের শোক প্রকাশ




মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা (যশোর)প্রতিনিধিঃহবিগঞ্জের (ঢাকা-সিলেট মহাসড়ক) মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল) সহ চারজন নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখি আক্তার (২২)।


মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কাজলসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ