হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত ও চোর আটক



লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:হবিগঞ্জ পৌর শহরের নাতিরপুর এলাকায় চোরের ছুরিকাঘাতে এএসআই আবুল কালাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

১৮-সেপ্টেম্বর রাতে নাতিরপুর পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে এদিকে এ ঘটনায় জড়িত চোর আলা উদ্দিনকে ছোড়াসহ আটক করেছে পুলিশ।


পুলিশ জানায় আলাউদ্দিনসহ তার সহযোগীরা ওই এলাকায় চুরির পরিকল্পানা করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় এএসআই আবুল কালামের নেতৃত্বে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির একটি টিম। এসময় আলা উদ্দিনকে আটক করতে চাইলে সে পুলিশের সাথে দস্তাদস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এক পর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে ওই পুলিশ সদস্যকে আঘাত করে।


পরে পুলিশ তাকে ছুড়াসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে আহত পুলিশ সদস্য জানান, আটক হওয়া চোর আলাউদ্দিন মাদক সেবনকারী এছাড়াও সে একজন চিহ্নিত চোর তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে সে হবিগঞ্জ পৌর এলাকার নাতিরপুরের আমজাদ আলীর ছেলে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ