আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃআগামী ০৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদযাপন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। প্রধান অতিথির বক্তব্যে মীর আলিফ রেজা বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার কোন শিশু যাহাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে অবহিত করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, এমটি ইপিআই দীলিপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহঃ স্বাস্থ্য পরিদর্শক রমেশচন্দ্র মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী স্বাস্হ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত)এস,এম,মোক্তারুজ্জামান স্বপন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
