ঐক্যবদ্ধ হচ্ছে কিন্ডারগার্টেন সংগঠনগুলো





প্রেস বিজ্ঞপ্তিঃ করোনা মহামারিতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য যথাক্রমে প্রণোদনা ও আর্থিক সহায়তা বরাদ্দের দাবী আদায়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় ্প্রায় ২০ টি সংগঠনের এক যৌথ সভা তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। 

এই যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ জানান, দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা বা বিনা সুদে ঋণ ও প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের এককালিন আর্থিক সহায়তা প্রদানের দাবী আদায়ে আমরা ঐক্যবদ্ধ। আমরা আশা করছি, দেশব্যাপী সক্রিয় প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিগণ এই যৌথ সভায় উপস্থিত থাকবেন এবং অধিকার আদায়ে সুচিন্তিত বক্তব্য রাখবেন। তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী,  মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো তুলে ধরবো। 

তিনি আরো জানান, গণমাধ্যমের জন্য বেলা ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সিদ্ধান্তের আলোকে বক্তব্য উপস্থাপন করবেন।  
                                
বার্তা প্রেরক

( এম এ মান্নান মনির )
শিক্ষা সচিব, স্বাধীনতা শিক্ষক পরিষদ, ০১৯৮২৭৯৯৯৭৮
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার ০১৬৭৬৬৪৮২৭১
মোহাম্মদ আবদুল অদুদ (সমন্বয়কারী) ০১৯৯১৬৫৭০৭১

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ