খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধান:ঝিনাইদহে আট মামলা ও সাজাপ্রাপ্ত মোঃ রাজা নামে এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) রাতে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। যার মামলা নং- জিআর -১০৩/১৬। ঝিনাইদহ সদর সার্কেল আবুল বাসার ও সদর থানার ওসি মিজানুর রহমানের চৌকশ বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে এবং এসআই রফিকুল ইসলামের নেত্রীত্বে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়ে দীর্ঘ দিনের এই পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে পুলিশ সুত্রে যানা যায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ রাজা দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। তিনি বলেন, সোর্সের মাধ্যমে জানতে পারি আসামী রাজা শহরের পাগলা কানায় এলাকাতে অবস্থান করছে। এসময় এস আই রফিক সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী রাজা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডার্ণ মোড় এলাকার মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে।
