সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড অলির হাট সর্দার পাড়ায় প্রতিপক্ষরা সজল সর্দার এর বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহত সজল সর্দারকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর সোমবার রাত ১১ টার সময়। এঘটনায় মৃত মিদুল সর্দার এর পুএ সজল সর্দার বাদী হয়ে একই এলাকার বাবুল সর্দার, সুকুমার সর্দার, রগু সর্দার, অজয় সর্দার এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত সজল সর্দার এর সাথে প্রতিপক্ষ বাবুল সর্দার গং এর মধ্যে বসতঘর এর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২১ সেপ্টেম্বর সজল সর্দার পটিয়া থানার হাট থেকে মাছ বিক্রি করে ঘরে আসে। এসময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-শস্র নিয়ে সজল সর্দার এর উপর হামলা চালিয়ে রক্তাক্ত শরীরে বিভিন্ন স্থানে
জখম করে। এর এক পর্যায়ে সজল সর্দার এর মাছ বিক্রির লুঙ্গির গোছে থাকা ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। এসময় ঘরের অন্য সদস্যরা বাঁধা দিলে তাদেরকে হত্যার হুমকি ধামকি দেয় এবং দেশীয় অস্ত্র- শস্র দিয়ে এলোপাতাড়ি বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জাহাঙ্গীর জানান, অভিযোগ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি মুলত বসতঘর নিয়ে তাদের বিরোধ। ২৫ সেপ্টেম্বর এর মধ্যে সৃষ্ট বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি বিরোধ মিমাংসা না হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে। বর্তমানে সজল সর্দার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানান। সে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
