আজহারুল ইসলাম সাদীঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গাংনিয়া ব্রীজ সংলগ্ন, গুচ্ছগ্রামের মোড় হতে শ্রীরামপুর অভিমুখে ১.৫ কিলোমিটার রাস্তার হেরিংবন্ড (এইসবিবি) সরকার কর্তৃক গ্রামীণ মাটির রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৫সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উক্ত রাস্তার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর (২) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর হারুন অর রশিদ, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোনাজাত গাজী, প্রকল্পের ঠিকাদার তৌহিদুজ্জামান তুহিন, ভোমরা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলুর রহমান প্রমুখ।
পরবর্তীতে উক্ত রাস্তার দুই ধারে তাল বীজ বপনের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
