হবিগঞ্জে ইফতার চাওয়ার জের ওমেরা কোম্পানির শ্রমিকদের ধর্মঘট




লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় নতুন বাজারে অবস্থিত ওমেরা সিলিন্ডার কোম্পানীর ৪ শ্রমিককে নিয়ম বহিভূতভাবে চাকুরিচ্যুতি ও ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে টানা তিনদিন ধরে কোম্পানীতে কর্মরত শ্রমিকরা অবস্থান ধর্মঘট পালন করেছে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে কোম্পানির প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট শুরু করে শ্রমিকরা। চাকুরিচ্যুত শ্রমিকদের বহালের দাবিতে শ্রমিকদের সাথে এলাকার লোকজনও যোগদেয় ধর্মঘটেগত শনিবার থেকে শ্রমিকদের চলা।


ধর্মঘটে একাতা পোষণ করেন বাহুবল উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈকি নেতৃবৃন্ধ। ধর্মঘটে উপস্থিত শ্রমিকরা জানায় দাবী না মানা পর্যন্ত তারা কাজে যোগদান করবেনা।

জানা যায়, ওমেরা সিলিন্ডার কোম্পানীর শ্রমিকদের দুপুরে লাঞ্চ দেয়া হত গত ২৫ এপ্রিল শনিবার থেকে রমজান শুরু হওয়ায় তারা লাঞ্চের বদলে কোম্পানীর ম্যানেজম্যান্টের কাছে ইফতার দাবী করে। কিন্তু কোম্পানীর কর্তৃপক্ষ লাঞ্চ না করলে ইফতার দিবে না বলে শ্রমিকদের জানায় এনিয়ে কথা বললে ৪ শ্রমিককে চাকরিচ্যুত করে কোম্পানী পরে আন্দোলনে নামে ফ্যাক্টরীর পুরো শ্রমিকরা আন্দোলনের এক পর্যায়ে


৪ শ্রমিককে বহাল রাখার কথা জানালে কাজে ফিরে তারা চাকুরিচ্যুত ৪, শ্রমিককে তিন মাস কাজ করিয়ে বেতন দিলেও ৪ মাসের মাথায় তাদের আবারো চাকুরিচ্যুত করা হয়। এর পর থেকে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বসা হয় শালিসেও স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানের অনুরোধও রাখেনি কোম্পানী কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকদের মধ্যে ক্ষোভের দানা বাধতে থাকে। গত শনিবার থেকে শ্রমিকরা কোম্পানীর ভিতরে কাজ বন্ধ রাখলেও আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তারা কোম্পানীর বাহিরে গেইট বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করা শুরু করে।


অবস্থান ধর্মঘটে থাকা শ্রমিকনেতা মুর্শেদ জানায়, আমাদের ৪জনকে চাকুরিতে বহাল না করা পর্যন্ত আমরা কাজে যোগ দিবনা তাদের দাবি দাওয়া পূরন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলেও জানান তিনি। ওমেরা সিলিন্ডার কোম্পানীর অ্যাডমিন ম্যানেজার নুরুন্নবী বলেন, ছাটাইকৃত ৪শ্রমিক দাঙ্গাবাজ ও উশৃংখল প্রকৃতির। অতীতে সতর্ক করার পরও তারা বেপরোয়া আচরণ, পরিহার করেনি ফলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাটাই করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ