জনগণ সেই এনালগে কাজী রকিবুল ইসলাম






ডিজিটাল এর সুফল এক-দুই মাস পরে বিফল,

গ্রাম-গঞ্জ মফস্বলে জনগণ সেই এনালগে।

স্বপ্নের সফলতা যায় বিফলে,

কালো হাতের করণিক ক্ষমতার লাট!

শুরু করে নানান রকম অজুহাত,

নেট নেই তো সার্ভারে ডিস্টার্ব-

সময়মতো স্পর্শ করেনা ডিজিট,

পাওনা দেনায় লাগে গিট

খোঁজ নেয় না কে বাটপার চিট।

বদের ধাড়ি গোয়েন্দারা করে না নজরদারি,

মাঝে মধ্যে অফিস গুলো করত যদি ভিজিট

দেশ প্রেমিক জনগণের দেয়ালে ঠেকতো না পিঠ।

কর্তা যদি নিতো একটু খোঁজ,

কুচক্রী দের কমত ‘মাস্তি মোজ’

দেশের উন্নয়ন বাড়তো কয়েক ডোজ

দেশ প্রেমিক জনগণের কমতো মাথার বোঝ।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ