মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যুরো
নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুত সমিতির সমসপাড়া অভিযোগ কেন্দ্র ভাংচুরের ঘটনায় সরকারী কাজে বাধা এবং আনুমানিক দু’লক্ষ বাষট্টি হাজার টাকার সরকারী মালামাল ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রের ইনচার্জ আমজাদ হোসেন বাদী হয়ে ৯ জনকে জ্ঞাত এবং ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। আসামীরা হলো মোন্নাফ আলীর ছেলে আঃ লতিফ(২৫), ফজু মিস্ত্রির ছেলে সবুজ মিয়া(২৫), সজল মিয়া(২২), বৃন্দাবনের ছেলে আপাল(২২), সোহাগ(২০), হাসমত আলীর ছেলে রেজাউল(২২), বিকাশ(৪০), জেহের আলীর ছেলে খোকন আলী(৩৫), ফজু মিয়ার ছেলে জাকির। তাদের সকলের বাড়ি সমসপাড়া গ্রামে।
এজাহার সূত্রে জানা যায়, পাঁচুপুর ও বিশা ইউনিয়নে ডাবল সার্কিটের কাজ চলছে। সাময়িক অসুবিধা জন্য এলাকায় সকাল ৮ হতে ৫ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে মাইকিং করে জানিয়ে দেয়া পরও গত ১৯ সেপ্টেম্বর সন্ধা ৬টার পর আসামীগন বাঁশের লাঠি ও রডসহ সমসপাড়া অভিযোগ কেন্দ্রে প্রবেশ করে। সন্ধা ৬টার মধ্যে বিদ্যুত চালু হলোনা কেন বলে অফিস ইনচার্জের উপর চোরাও হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে অফিস ইনচার্জ ও তার সহকারীকে চর থাপ্পর মেরে ঘড় হতে বের করে দিয়ে অফিসিয়াল মটরসাইকেল, হেলমেট, সাইনবোর্ড, বিদ্যুতের মিটার ভাংচুর করে।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
