সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি: গত আগস্ট মাসের ১৯ তারিখ থেকে আসমাউল হোসনেয়ারা নামের মেয়েটিকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসনে জিডি করা হয়েছে,যার নম্বর -১৫ ।কিন্তু এখনো কোনো খোঁজ মিলেনি।
সে নিজ গ্রামের বাড়ি মাগুরা জেলা, শালিখা থানার সাতনাফুরিয়া গ্রাম থেকে যশোর এ বাসাবাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। তারপর থেকেই মেয়েটি আজও নিখোঁজ । মেয়েটি যশোর এম,এম কলেজ এর ইতিহাস বিভাগের ১ বর্ষের ছাত্রী। মেয়েটি বিবাহিত এবং তার ছোট একটি কন্যা সন্তান আছে। মেয়েটির জন্য পরিবার,পরিজন, আত্মীয়,স্বজন সকলেই দুঃশ্চিন্তাই দিশেহারা। কোন ভাবেই মেয়েটির অস্তিত্বের প্রমান পাওয়া যাচ্ছে না। দয়া করে আপনারা সকলে মেয়েটিকে খুঁজে পেতে সাহায্যে করুন। যোগাযোগে:-01744554772/01758196573

