আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফারজানা আক্তার (২০) নামে এক নববধূ আত্মহত্যা করেছে । ঘটনাটি ঘটেছে, ২৫ই অক্টোবর রবিবার । স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার নববধূ ফারজানা আক্তার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে । তবে ফারজানা আক্তারের বাড়ির লোকজন বলছেন প্রেমিক ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে, আরো দুইমাস আগে অন্যত্র জায়গাতে জোর পূর্বকভাবে বিয়ে দেওয়ায় বাবার বিরুদ্ধে চিরকুট লিখে সে অভিমানে আত্মহত্যা করেছে । নিহত ফারজানা আক্তার হলেন, উপজেলার রামভদ্রপুরের ফজলুল হকের মেয়ে।আরো জানা যায়, তার ফুফাতো ভাইয়ের সাথে আত্মহত্যাকারী ফারজানা আক্তারের অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তার বাবা তাদের সম্পর্ক মেনে না নিয়ে ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া গ্রামের ওসমান গনির ছেলে মাহমুদ হাসান (২২) এর সাথে আরো দুই মাস আগে বিয়ে দেয় ।ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এবং তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
