স্বামীকে হাত পা বেঁধে কুপিয়ে জখম করল নববধূ!

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধঃ সিরাজগঞ্জে সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে আহত করেছে। বর্তমান স্বামী আবু হানিফের অবস্থা মরনাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার রাতে পৌর এলাকার রামগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে তার অবস্থা অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  আহত আবু হানিফ চর রায়পুর পূর্ব পাড়া মহল্লার মো. সোহরাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, গত শুক্রবার হানিফের সঙ্গে চক কোবদাসপাড়া মহল্লার মানিক হোসেন ও বেলার মেয়ে তাহমিনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।বিয়ের তিন দিনের মাথায় সোমবার রাতে নববধূ তাহমিনা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরে হাত পা বেঁধে বটি দা দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক আহত করে। তার মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে ও কেটে নেওয়া হয়েছে হাতের আঙুল। এঘটনা পরিবারের লোকজন টের পেয়ে হানিফকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ নববধূ তাহমিনাকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আটক করেন। তবে এখন পর্যন্ত এ ঘটরার কারণ জানাতে পারেনি পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, পূর্ববর্তী প্রেমের কারণে এ ঘটনা ঘটাতে পারে। এমন ঘটনা যেন আর না হয় তাই নববধু তাহমিনার শাস্তি দাবী করেন। এদিকে মেয়ের গ্রামের বাড়ির স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, মানিক হোসেন ও বেলা দম্পতি ইতিপুর্বে বিভিন্ন অসমাজিক কাজ থেকে শুরু করে সমাজের নানা অপকর্ম করে আসছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ