ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি ঃ সাম্প্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষন, হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদসহ দ্রুত বিচার কার্যকর করার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুর কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময়ে তারা বলেন, প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, ধর্ষন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। তাই এইসব বন্ধের জন্য ধর্ষকদের কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষন ও সিলেটের গণধর্ষনের প্রতিবাদসহ দ্রুত বিচারের দাবী জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনের উপস্থিত ছিলেন ফেরদৌস, সিয়াম, সোহেল, ফাহিম, লাবু, মিমসহ স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ