সাতক্ষীরার কুমিরায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত




আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কুমিরা নামকস্থানে মটরসাইকেল ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জুয়েল হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৩ জন, আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় কুমিরা বড়পুকুর নামক স্থানে মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্র তালা উপজেলার তৈলকুপি গ্রামের মফিদুল ইসলাম মোড়লের ছেলে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের নাম্বার ঝিনাইদহ ট-১১১৯০৪।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ