আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধিঃজেলার গফরগাঁও উপজেলার দেউলপাড়া জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসা ও দেউলপাড়া মডেল হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজ মঙ্গলবার ২৭/১০/২০২০ সকাল ১০ টায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় জামিয়ার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জামাল আহমদ আনওয়ারী ও প্রিন্সিপাল মাওঃ মুমিনুল হক সাহেবের যৌথ উদ্যোগে মুসলিম উম্মার কলিজার টুকরা বিশ্ব নেতা বিশ্ব নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিএ তৈরি ও তার নেতৃত্ব দানকারী ফ্রান্সের প্রেসিডেন্ট এর দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদে ঝড় তুলেন জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসা ও দেউলপাড়া মডেল হিফজুল কুরআন মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী, উস্তাদ ও শুভাকাঙ্ক্ষীরা।এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ সহ-সভাপতি অত্র জামিয়া।হাবিবুর রহমান বেপারী আঃ মালেক দপ্তরী,ফখরুদ্দীন দপ্তরী হাঃ বেলাল হোসেন সহ ও আর অনেকে।এসময় নেতাকর্মীরা ফরাসি পণ্য বর্জনেরও আহবান জানান।একই সাথে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান, বিক্ষোভকারীরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
