দিনাজপুরে উপজেলার ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান এবং সদস্য পদে উপ-নির্বাচনের চলছে ভোট গ্রহণ

মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের একটি উপজেলার ভাইস চেয়াম্যান পদে, একটি ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং একটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে আজ মঙ্গলবার চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এই ভোট গ্রহন। তবে শহরের কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও গ্রামের ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। এদিকে সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের জন্য পর্যপ্ত আনসার, পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।  

দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন তিন জন প্রার্থী। এরা হচ্ছেন-উত্তম কুমার রায়, ফয়সাল ইবনে আজিজ ও রবিউল ইসলাম। এখানে ১২৮টি কেন্দ্রে ভোটদানে অংশ নেবেন ৩ লাখ ৬৪ হাজার ৫০৩ জন ভোটার। ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুতে শুন্য হয় এই পদটি। 

চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রতিদ্বন্দীতা করছেন ৬ জন প্রার্থী। মোট ৯টি কেন্দ্রে ১৪ হাজার ৪০৫ জন ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে এই পদটি শুন্য হয়। 

নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারন সদস্যপদে প্রতিদ্বন্দীতা করছেন ২ জন প্রার্থী । ২ হাজার ৩৪৯ জন ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ