স্টাফ রিপোর্টার। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ঝিকরগাছা জোনাল অফিসে সীমাহীন দূর্নিতি।অভিযোগ সূত্রে জানা যায়।পলুয়া গ্রামের মৃত শমসের আলীর পুত্র সাইজুল ইসলাম গত ১৫/০৯/১৯ তাং লাইন বিচ্ছিন্ন করণের আবেদন করে। যথারীতি ৩দিন পরে লাইন ম্যান ফ্রপতার ও মিটার খুলে নিয়ে যায়। কিন্তু গত ১৩/১০/২০ তাং ৯,১০,১১/১৯ বকেয়া বাবদ একটি বিল সাইজুল ইসলামের বাড়িতে দিয়ে যায়।
আরও হুমকি দিয়ে যায় যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে মামলা করা হবে।জোনাল অফিসে যোগাযোগ করা হলে বিল প্রস্তুতকারী জান্নাত একটি লাইন বিচ্ছিন্ন করণের আবেদন পত্র গ্রাহক সাইজুল ইসলামের হাতে ধরিয়ে দিয়ে বলেন ক্যাশিয়ারের নিকট বকেয়া বিলসহ জমা দিতে বলেন।এ ব্যাপারে ডিজিএম দেবাশীষ কুমার ভট্রাচার্জ এর সাথে কথা বললে তিনি বলেল আমার কিছুই করার নেই।

