মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করন ঘোষনার দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
আজ সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকিতে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের জন্য জোর দাবী জানায়। দাবী মানা না হলে আগামী ১৫ নভেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওযার হুশিয়ারী দেয় শিক্ষকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি দিনাজপুর শাখার সভাপতি মাহাতাব উদ্দীন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হকসহ জেলার সকাল ইবতেদায়ী মাদরাসার শিক্ষকবৃন্দ।
