আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ও সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড়লেখায় নিসচা'র র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১১টা নিসচা'র র্যালি অনুষ্ঠিত হয়।জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিসচা বড়লেখা উপজেলা শাখা জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় নিসচা বড়লেখা শাখার কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১১ ঘটিকায় আজিমগঞ্জ বাজারে (নিসচা) উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চলনায় পথ সভার মধ্যে দিয়ে জনসচেতনতা'মূলক প্রচারাভিযান অনুষ্টিত হয়েছে।
