ঝিনাইদহে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃ আগামী ২৭শে অক্টোবর যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়, ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব, মোঃ জুলফিকার আলী ভুট্টো সভাপতিত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উক্ত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি, জেলা যুবদলের সহ-সভাপতি, আরিফুল ইসলাম আনন, সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ আবুল বাশের বাঁশি, সাবেক ছাত্রনেতা,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, মোঃমোস্তোক আহমেদ, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মমিনুল ইসলাম মিলন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ