বাংলাদেশ স্কাউটের উদ্যোগে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ



আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মুজিববর্ষ স্মরণে বাংলাদেশ স্কাউট, আয়োজনে কৃষকদের মধ্যে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,বড়লেখা ও বাংলাদেশ স্কাউট বড়লেখা উপজেলার সভাপতি মোঃ শামীম আল ইমরান। বর্ণি ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন  কৃষকের মাঝে ৬ ধরনের শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, স্কাউট সম্পাদক জনাব মোঃ রিয়াজুল ইসলাম, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জনাব জুবায়ের আহমেদ, উপজেলা স্কাউটের কমিশনার জনাব প্রতাপ কুমার দত্ত। বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউটের সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দিন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ