![]() |
| কাগমারী সার্বজনীন মাতৃ মন্দিরে বক্তব্য দিচ্ছেন আমিনুর রহমান |
স্টাফ রিপোর্টার:গঙ্গানন্দপুর ইউনিয়নের সকল পূজা মন্দিরে পরিদর্শন করলেন এমপি প্রতিনিধি আমিনুর রহমান। যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের সকল পূজা মন্দির পরিদর্শন করেন চৌগাছা- ঝিকরগাছা আসনের মাননীয় জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:)অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এর পক্ষে অত্র ইউনিয়নের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান।
![]() |
| ছুটিপুর বাজার মন্দিরে অর্থ প্রদাণ করছেন |
আজ বিকাল চার ঘটিকার সময় হতে শতাধিক মোটরসাইকেল এর বিশাল বহর সহ অত্র ইউনিয়নের ৬ টি পূজা মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের পূজা সুন্দরভাবে পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রদান করেন।
![]() |
| কাগমারী মন্দিরে অর্থ প্রদান করছেন |
এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম,অত্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ ,কত ইউনিয়নের দুই নম্বর এমপি প্রতিনিধি আশরাফুল ইসলাম ময়না, কপোতাক্ষ নিউজের সম্পাদক ও প্রকাশক মহসীন আলী (প্রভাষক) , মাস্টার আব্দুল মজিদ,১নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুর রহমান,আওয়ামী লীগ নেতা মহর আলী, আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ,যুবলীগ নেতা রিলিফ হোসেন,সাহেব আলী, জাকির হোসেন অত্র ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নুর রহমান, সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মিলন হোসেন, আওয়ামী লীগ নেতা বাবু হোসেন ,নজরুল ইসলাম, আতাউল হক আতাল, কামরুল ইসলাম ,শামসুর রহমান ,ফুল মিয়া, ইমামুল হক, মুরাদ আলী, ইউনুস আলী , দিয়ানত আলী, আহসান আলী ,যুবলীগ নেতা ও ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরিকুল ইসলাম,মোহাম্মদ আলী,মমিনুর রহমান মোমিন সহ দুই শতাধিক অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কৃষক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।


