স্টাফ রিপোর্টারঃ যশোর - ২( চৌগাছা ঝিকরগাছা)আসনে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন এমপি নির্বাচিত হওয়ার পর ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল হয়েছে বলে মন্তব্য করেছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি মোঃ আমিনুর রহমান। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আজ ( ২ রা অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাতটায় ব্যাংদাহ বাজারে ১নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এমপি প্রতিনিধি ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুর রহমান এ মন্তব্য করেন।
উক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ জয়নুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আশরাফুল ইসলাম, ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মিলন হোসেন, ১নং গঙ্গানন্দরপুর ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি প্রভাষক মোঃ মহসীন আলী, আ'লীগ নেতা আন্জুর রহমান, সাবেক ইউপি সদস্য সামসুর রহমান, আ' নেতা দিয়ানত আলী, সোনা মিয়া, মুরাদ আলী,শহীদ হোসেন, ইউনুস আলী,আহসান আলী,আতাউল হক ( আতাল),তরিকুল ইসলাম, ছাত্র লীগ নেতা শামিম হোসেন,আরিজুল ইসলাম, যুবলীগ নেতা সামাউল ইসলাম,উসমান হোসেন, মজনু হোসেন প্রমুখ।এছাড়াও অত্র ওয়ার্ডের নেতাকর্মী সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
