আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় আশাশুনিতে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি পূর্বপাড়া আবুল বাড়ির সামনে হতে মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামের বাড়ি পর্যন্ত ১৭০ ফুট রাস্তা ও ১৫০ ফুট ট্রেনের ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের দিকনির্দেশনায় রাস্তাটি নির্মাণ করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে চার লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
