ঝিকরগাছায় অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা



মোঃ ইকরামুল করিম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১১টার সময় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সভাকক্ষে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর আয়োজন ও বাস্তবায়নে, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের সহযোগিতায় এবং জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের টিম লিডার তরুণ কান্তি হোড়, আইটি অফিসার জিয়াউর রহমান, ডাটা সুপার ভাইজার মোফাজ্জল হোসেন, উপজেলা সুপার ভাইজার রবিউল ইসলাম। এছাড়াও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, অমিয় বিশ্বাস, মুনির হোসেন, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ