নির্মম নির্যাতনের স্বীকার একজন সাংবাদিক



বেলাল উদ্দিন   সিনিয়র  স্টাফ রিপোর্টারঃআমাকে আর মারবেন না প্লিজ, আমি আর নিউজ করবোনা’। সহকর্মী সাংবাদিক গোলাম সরওয়ারের উপর কতোটা অমানবিক অত্যাচার চলেছে এ- থেকে অনুমান করা যায়।অপহরণকারীরা তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে গেছে অনেকটা বিবস্ত্র করে। এই ঘটনা পুরো সাংবাদিক সমাজের জন্য সতর্কবার্তার পাশাপাশি, লজ্জা ও উদ্বেগের। এই ঘটনার নেপথ্য হোতারা যদি আইনের আওতায় না আসে তাহলে এভাবেই সাংবাদিকরা নির্যাতিত হতে থাকবে।সাংবাদিক গোলাম সরওয়ারের অপহরণকারী ও নির্যাতনকারী পুরো চক্রকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানাই। নিশ্চই পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলাবাহিনী এ ব্যাপারে করণীয় সব ব্যবস্থা গ্রহন করবেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ