স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর একমাত্র চাচী বঙ্গবন্ধু পরিবারের একমাত্র অভিভাবক শহীদ শেখ আবু নাসেরে'র সহধর্মিনী, এবং জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর আম্মা ও শেখ তন্ময়ের দাদী রিজিয়া নাসের এর মৃত্যুতে যশোর -২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিনের শোক প্রকাশ।তিনি তার শোক বার্তায় বলেন "তিনি ( রিজিয়া নাসের) ছিলেন রত্নগর্ভা,আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী,আওয়ামী পরিবারের নির্ভরযোগ্য অভিভাবক, তার মৃত্যুতে আমি শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি,আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।"
অপর দিকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এমপি প্রতিনিধি আমিনুর রহমান।
