খুলনায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত



তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃআজ নগরীর ৫ টি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন।করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে অদ্য ১৭ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, বৈকালি, মুজগুন্নি ও পাওয়ার হাউজ মোড় এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক এবং জনাব নূরী তাসমিন ঊর্মি। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে আঠারো-নিম্ন বয়সের বালক-বালিকাদের মাস্ক পরিধান না করার দায়ে কোনরূপ দণ্ড আরোপ না করে তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় মোবাইল ফোনে তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের সন্তানদের মাস্ক পরিধানপূর্বক ঘরের বাইরে যাতায়াত নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা হয়।

মাস্ক সাথে না থাকায় এবং সাথে থাকা সত্ত্বেও পরিধান না করা এবং যথাযথভাবে পরিধান না করার দায়ে আটক ও জরিমানা করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়। 

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন-এর সদস্যগণ। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ