আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আহাসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।

এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় সর্বমোট ০৪ টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জনস্বার্থে এই ধরনের  অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ