নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া নন্দীগ্রামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ২জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানাযায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে নন্দীগ্রাম থানার তদন্ত অফিসার মোঃ আব্দুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই রুবেল মিয়া ও এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ১৬ই নভেম্বর রাত ৩টায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার ওমরপুর (বিষ্ণুপাড়া) গ্রামের শাহজাহান আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (২২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার নামে ২০১৮ সালে সিংড়া নাটোর নারী শিশু আদালতে তার স্ত্রীর করা মামলায় তাকে যৌতুক নিরোধ আইনের (৩)ধারায় ২বছরের সশ্রম কারাদন্ড সাথে দুই হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করে আদালত। অন্যদিকে একই ভাবে থানার তদন্ত অফিসার মোঃ আব্দুর রশিদের দিকনির্দেশনায় এসআই সুবোধ চন্দ্র রায় ও এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে জি আর ওয়ারেন্ট মূলে ১৬ই নভেম্বর রাত ২টার পর উপজেলার হাজারকি গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মৃত মিছির আলীর ছেলে মোঃ কামরুল হাসান দুলাল (৫০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীদের কে জেল হাজতে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার এসআই রুবেল মিয়া।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
