মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র্যালি’ ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা ভাটেরার গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, ... এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি ভাটেরার আকাশ বাতাস মুখরিত করে।
এ সময় র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওঃ ফজলুল হক খান শাহেদ, সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি ছাত্রনেতা এম এ সামাদ আজাদ,কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি এম আফজাল হোসেন সাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি হাঃ অলিউর রহমান, সাধারণ সম্পাদক, হাঃ হিফজুর রহমান সিদ্দিকী, ইউনিয়ন তালামীযের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
মুবারক র্যালি তে অংশ গ্রহণের জন্য সকাল থেকেই ভাটেরায় অবস্থিত ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ময়দানে ভাটেরার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম,ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবনিযুক্ত সুপার মাওঃ মুজিবুর রহমান চৌধুরী,ভাটেরা স্টেশন বাজার বনিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, চৌধুরী বাজার আলিম মাদরাসার সহ সুপার মাওঃ নাজমুল হোসেন, কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, আনজুমানে আল ইসলাহ কাতারের সহ সভাপতি হাঃ আমিনুল ইসলাম, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ'র সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম, মাওঃ সদর উদ্দিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী, তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি আব্দুর মুবিন, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ'র সহ সাংগঠনিক সম্পাদক আহমদ সুহেল, প্রচার সম্পাদক মাওঃ রেহান আহমদ, অর্থ সম্পাদক মাওঃ আব্দুস সামাদ, বরমচাল ইমাম সমিতির সভাপতি মাওঃ সোহেল আহমদ,সাধারণ সম্পাদক মাওঃ মারুফ আহমদ, মনসুর ফাজিল মাদরাসার শিক্ষক রাজু মিয়া, ভাটেরা স্টেশন বাজার খানকা কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন চুনু, কুলাউড়া সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিল সিদ্দিকী খালেদ, ঘিলাছড়া ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল হামিদ হুমায়দী, বরমচাল ইউনিয়ন তালামীযের সভাপতি এলিট চৌধুরী, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক কাউছার আহমদ মুন্না, মুক্তাজিপুর হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাঃ রুহুল আমিন, দি কুরআনিক হোম মাদরাসার প্রধান শিক্ষক হাঃ সামছুল ইসলাম,সহকারী শিক্ষক হাফিজ হাকিম আল হাসান, হরিপুর সাত্তার সামেলা মাদরাসার শিক্ষক হাঃ নেছার আহমদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রুকন, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি হাঃ বাবলু আহমদ, রুহুল আমিন রাজু, বরমচাল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সাহেল আলী চৌধুরী, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ, সাজু মিয়া, কাতার প্রবাসী আব্দুর কুদ্দুস সিদ্দিকী, সৌদিআরব প্রবাসী মাছুম আহমদ, জায়েদ সিদ্দিকী, সাহেদ সিদ্দিকী, মারুফ আহমদ জুয়েল, হাঃ হাবিবুর রহমান, সাঈদ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন সেজু, মুজিবুর রহমান, কাউছার আহমদ,মইনুল ইসলাম সিদ্দিকী,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।
