সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল” কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সাইফুল আলম নিরব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু- সহ অসংখ্য যুবদল নেতা-কর্মিদের নামে অবৈধ ফ্যাসিবাদী স্বৈরাচারী, আওয়ামীলীগ সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা দেয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে -আজ ঝিনাইদহ জেলা যুবদল মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেন।
ঝিনাইদহ জেলা যুবদলের তত্বাবধানে; শহরস্থ জেলা যুবদল, সদর থানা যুবদল ও সদর পৌর যুবদলের উদ্যোগে “বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে বারবার নির্বাচিত করায় সফল সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, আধুনিক ঝিনাইদহের রুপকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জননেতা জনাব আলহাজ্ব মসিউর রহমান।
সভাপতিত্ব করেনঃ ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবীব রনক। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সাবেক জেলা বিএনপির যগ্মসম্পাদক এম. শাহজাহান আলী জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সমেন, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুুর রহমান বাবলু, যুগ্মঅাহবায়ক মিজানুর রহমান মাষ্টার, সদর থানা যুবদলের বিপ্লবী আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ, ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, জাহীদ বিশ্বাস, ইনছার আলী, মিজানুর রহমান জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শাহ্ মোঃ ইমরান, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সদর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ রিপন হোসেন, সদর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ হোসেন,, জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন সহ শহরস্থ জেলা, সদর থানা, সদর পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ। সঞ্চালনা করেনঃ ঝিনাইদহ জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আকতার।
