মিরসরাই প্রতিনিধিঃমিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন স্বপ্নতরী-৭১'র উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, থ্যালেসেমিয়া প্রতিরোধ ও রক্তদানের সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে সার্বিক সহযোগিতায় বিনামূল্যে সাড়ে ৪শ জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় এবং সচেতনতা মূলক ২হাজার লিফলেট বিতরণ করা হয়।
স্বপ্নতরী-৭১'র সভাপতি ওমর ফারুক সাকিবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ মোস্তফা'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম।
অনুষ্ঠান উদ্বোধন করেন, মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের পরিচালক আবদুল রহমান ঈশান।এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসাইন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়'র সভাপতি ইঞ্জিনিয়ার আরশাফ উদ্দিন সোহেল, মিরসরাই থানার এস আই মাকসুদ, দূর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, নির্বান যুব সংঘ'র প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ'র সভাপতি আলতাফ হোসেন, হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, প্রজন্ম মিরসরাই যুগ্ন সম্পাদক ইমাম হোসেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসান, তাইজুল ইসলাম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সেবা আধুনিক হসপিটালের টেকনিশিয়ান সাদেকুল ইসলাম সোহাগ, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ, মিরসরাই ট্রিবিউন সম্পাদক জাবেদ ভূঁইয়া, স্বপ্নতরী-৭১'র শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুপম ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ।
