ময়মনসিংহে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ (১৭ নভেম্বর) রোজঃ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটি'র পরিচিতি সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানটি ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর ঐতিয্যবাহী ডি এস কামিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয় । 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচিতি সভা উদ্ভোধন করেন ও উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম ।  তিনি বলেন, আগামী জানুয়ারীতে দেশের প্রতিটি জেলায় ঝমকালো ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আহবান জানান। উক্ত্য অনুষ্ঠান প্রত্যেক জেলা কমিটির সমন্বয়ে সাস্থ্য বিধি মেনে সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি করার নির্দেশনা জানান । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া । উনি বলেন, সাংবাদিকদের তথ্য নির্ভর ও সঠিক সংবাদ প্রকাশ করতে হবে । তারা অনেক সময় সংবাদ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন । উক্ত সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে থাকেন প্রশাসন । অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন দপ্তরে তথ্যর জন্য গেলে হয়রানির শিকার হয় । এর মধ্যে কমন একটি হয়রানি হচ্ছে চাঁদাবাজি মামলা । এ বিষয়ে সাংবাদিক সবাইকে সতর্ক থাকতে হবে ।

বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি'র ময়মনসিংহ জেলা কমিটির প্রধান উপদেষ্ঠা ড. মোঃ ইদ্রিছ খান । তিনি বলেন, এই সংগঠন সমগ্র বাংলাদেশে সারা জাগিয়েছে । যা তৃণমূল সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

বিষেশ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি'র ময়মনসিংহ জেলা কমিটির উপদেষ্ঠা, ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান । উনি বলেন, এই সংঘটনের মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন সহযোগিতা পাবে ।  আর উক্ত অনুষ্ঠানটি পছন্দ হয়েছে । 


অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া পলাশ । উনি বলেন, সংবাদ কর্মী জাতীর বিবেক। 


বিষেশ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক, মোঃ মুশিদুল আলম ।

আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, শামীম হোসাইন , আশিকুজ্জামান মিজান , আবুল হাসান রাতুল সহ জেলা কমিটির সকল সাংবাদিকবৃন্দ । 


অনুষ্ঠান শেষে অতিথি সহ জেলা কমিটির সকল সাংবাদিকদের কর্মদক্ষতার উপর  ক্রেস্ট বিতরণ করা হয়৷


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ