নিউজ ডেস্কঃ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা শাখার কমিটি গঠন করার ব্যাপারে ঝিকরগাছা শাখার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় ঝিকরগাছা পোস্ট অফিস সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঝিকরগাছা শাখার সভাপতি মতিয়ার রহমান, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান জানান, দৈনিক ইত্তেফাকের ঝিকরগাছা সংবাদদাতা একরামুল্লাহ স্বপন, জে ডি ও এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে মতিয়ার রহমানকে সভাপতি এবং উদ্ভাবক মিজানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ রুপ রেখা প্রকাশ করা হয়
