মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় কৃষ্ণনগর বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ শর্ট বাউন্ডারি নৈশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ সময় বিকাল ৬টায় ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম, যুবলীগ নেতা সুমন হোসেন, রকি,ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রুবেল সহ অনেকে।
উক্ত নৈশ ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণনগর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান।
