শেখ রিজিয়া নাসেরের নামাজে জানাযা ও দাফন আজ


তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃগতকাল রাত ৯:০০ টায় শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিনী,মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন এমপি খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুর মাতা, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর দাদী, শ্রদ্ধেয়া শেখ রিজিয়া নাসের ইন্তেকাল করেছেন। 

বেগম রিজিয়া নাসের এর নামাজে জানাযা আজ যোহর বাদ বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে৷বাগেরহাট - ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় তার দাদীর জানাযায় সকলকে অংশগ্রহণের জন্যে অনুরোধ করেছেন ও সকলের কাছে তার দাদীর জন্যে দোয়া প্রার্থনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ