মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
বিজয়ের মাস ডিসেম্বর, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয়ের মাস, তাদের স্মৃতি রক্ষার্থে কুলাউড়ায় তৈরি করা হয়েছিলো স্বাধীনতা স্মৃতি স্তম্ভ।
সরেজমিনে দেখা যায় বঙ্গবন্ধু উদ্যানের স্বাধীনতা স্মৃতি স্তম্ভ যেনো ময়লার স্তুপ। আশে পাশে এলোমেলোভাবে অটো রিক্সা, সিএনজিসহ অন্যান্য গাড়ী পার্কিং, অস্থায়ীভাবে ফার্নিচারের দোকান, স্তম্ভের পাশেই ঝুপ-ঝাড়, মূল স্তম্ভে সিগারেটের খোসা, খাবারের প্যাকেট এগুলো দেখা যায়।
মূল গেইটের সামনে অস্থায়ী দোকানসহ গাড়ীর স্ট্যান্ড। এভাবেই আছে শহীদদের স্মৃতি রক্ষার্থে তৈরি করা স্বাধীনতা স্মৃতি স্তম্ভ।
সচেতন মহলের দাবী, শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত এই স্মৃতি স্তম্ভ দিবস ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা না করে স্থায়ীভাবে রক্ষনাবেক্ষনের ব্যবস্থা গ্রহণ করা।
