হিলি স্থলবন্দরের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কৌশিক চৌধুরি,হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরের যানজট দিন-দিন মারাত্মক আকার ধারণ করছে। বন্দর এলাকায় এই যানজট নিরসণের দাবিতে মানববন্ধন করছে স্থানীয় বিভন্ন শ্রেনী পেশার মানুষ। আজ শনিবার বেলা ১১টায় বন্দরের চারমাথা মোড় এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে হাকিমপুর উপজেলা চেয়রম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামলি হোসেন চলন্তসহ স্থানীয় ট্রাক সংগঠন, রিক্সাভ্যন শ্রমীক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেক্ষার মানুষ অংশ গ্রহণ করে।ঘন্টা ব্যাপি চলা মানবন্ধনে হিলি স্থলবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক মানববন্ধনে এসে উপস্থিত হন।

এসময় তিনি বলেন, হিলি স্থলবন্দরের রাস্তা ফোর-লেনে উন্নিত করণের কাজ অচিরেই শুরু হবে। রাস্তা-ঘাটের সম্প্রসারণ হলে বন্দর এলাকার যানজট অনেকাংশে নিরসণ হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ