পটিয়ায় বনরেঞ্জের অভিযান ৫ লাখ টাকার কাঠ জব্দ

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামের পটিয়া বনরেঞ্জ কমলমুন্সির হাট এলাকায় একটি স-মিলের পাশ থেকে পরিত্যক্ত  আনুমানিক লাখ  টাকার কাঠ জব্দ করেছে।সুএে  জানা যায়, পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জের এফ.জি রফিকুল আলম, শহিদুর রহমান মো. কাইছার, মো. শামিম হেডম্যান, মহিউদ্দিন, মো. হালিম, সাহাব উদ্দিন সহ উক্ত বন বিভাগের দায়িত্বরতরা গতকাল শনিবার  কমল মুন্সির হাট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থা থেকে সেগুন, গর্জন, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির ৫  লাখ  টাকার কাঠ জব্দ করেন। পটিয়া  রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, অবৈধ কাঠ কর্তন ও পাচারের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত কাঠ সংক্রান্তে বন আইনে মামলা রুজু করা হয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই চলমান অভিযান অব্যহত রাখার ঘোষনা দেন পাশাপাশি তিনি পটিয়ার সকল সাংবাদিক এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ