কিশোরগঞ্জে খুশি বেকারির ৭ হাজার টাকা জরিমানা

মোঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জে দক্ষিণ বড়ভিটার খুশি বেকারির ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকসানা বেগম এ জরিমানা করেন। 
জানা যায়, ভ্রাম্যামাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওই বেকারির মালিক সটকে পড়েন। ম্যানেজার আলী হোসেনকে আটক করলে তিনি জরিমানার অর্থ দেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ