কুলাউড়ায় আলহেরা ইসলামী যুব সংঘ এর নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন আলহেরা ইসলামী যুব সংঘ এর নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ভবানীপুর দারোগা বাড়ি কার্যালয়ে, বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম শায়েখ এর সভাপতিত্বে আলহেরা ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক জাহিদ আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন-  পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক, আলহেরা ইসলামী যুব সংঘের উপদেষ্টা আবু তাহের লিটন, সভাপতি মোঃ রেজাউল ইসলাম শাফি, সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী সুবেক, সহ সভাপতি মনসুর আহমদ, সহ সাধারণ সম্পাদক ছামিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম নাফি, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ,  প্রচার সম্পাদক ফাহিম আহমদ,  সহ প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ অফিস সম্পাদক ছায়েম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হোসেন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম রুয়েল, সহ সাহিত্য সম্পাদক শাওন আহমদ, সদস্য- ফয়ছল আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, মোঃ রাকিব আলী, ওহি আহমদ চৌধুরী, প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়ন এর লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের অগ্রগতি কামনা করেন। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান-হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ