নরম রোদের মহুয়া বনে : জি এম মুছা

প্রলুব্ধ সময়  ঘুরে বেড়ায় এখন নষ্ট অভিলাষে, মাতোয়ারা ভেজা চুলের গন্ধে কাগজী শরীর ব্যস্ত ফেরারি ভালোবাসার সংলাপে  পৃথিবী, পাড়ি দেয় দুঃসময়ের উল্টো রথে -গারো পাহাড়ি সাঁওতালি কন্যা, রাজহংসীর জীবনের ছন্দ খোঁজে নষ্ট -সময়ে উদাসী যুবক, পড়ন্ত বিকেলের ব্যালকনিতে নিস্তেজ নরম রোদের মহুয়া বনে, মনে রঙে ভিজে ভিজে হয় প্রজাপতি উড়ে চলে- নীল আকাশের নীল ছূঁয়ে ছূঁয়ে, নষ্ট সময় কাটে হাজার ও নির্ঘুম রাত্রির গায়ে জেগে থাকা প্রলুব্ধ স্বপ্ন  দেখে দেখে।।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ