যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে করোনা রোগীদের জন্যে বিনামূল্য টেলিমেডিসিন সেবা চালু

ছবিঃ ইন্টারনেট
প্রেস বিজ্ঞপ্তি: যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে করোনা রোগীদের জন্যে বিনামূল্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। সোমবার সিভিল সার্জন শেখ আবু শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে অনুরোধ করা হয়েছে। করোনা উপসর্গ দেখা দিলে বা আক্রান্ত হলে ০১৮৩৮-৭৮৭৬৫৪,০১৮১০-১৫৮৯৬৪,০১৭৮৯-১৮৯১৮৯,০১৯২৬-৭৭৫৩২৬,০১৭৪০-২৩৪০৩৪,০১৭১৫০-১৮২৯২৯ ও ০১৬৪৮-৮২৫৭৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সিভিল সার্জন।এ ছাড়া জাতীয় হটলাইন ৩৩৩,১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে সে কোনো সময় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নেয়া যাবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ