রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে, বদলগাছীতে সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিং করেছেন ইউএনও আলপনা ইয়াসমিন। আগামী ২০ জুন উপজেলার ৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও জানান, উপজেলার বিলাসবাড়ী ইউ'পির ভগবানপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ে ইতোমধ্যই ৯ টি গৃহ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যা আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ধোধন করবেন।
উক্ত অনুষ্ঠান স্থানীয়ভাবে সুন্দর ও সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী ও উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান।
